২৯/২. অধ্যায়ঃ

'ওয়াকফ্ফ' লেখার নিয়ম এবং এ প্রসঙ্গে ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিত হাদীসে ইবনু 'আওন-এর বর্ণনায় বিরোধ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৯৭

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ عُمَرُ بْنُ سَعْدٍ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ: أَصَبْتُ أَرْضًا مِنْ أَرْضِ خَيْبَرَ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: أَصَبْتُ أَرْضًا لَمْ أُصِبْ مَالًا أَحَبَّ إِلَيَّ وَلَا أَنْفَسَ عِنْدِي مِنْهَا، قَالَ: «إِنْ شِئْتَ تَصَدَّقْتَ بِهَا، فَتَصَدَّقَ بِهَا عَلَى أَنْ لَا تُبَاعَ، وَلَا تُوهَبَ فِي الْفُقَرَاءِ وَذِي الْقُرْبَى وَالرِّقَابِ وَالضَّيْفِ وَابْنِ السَّبِيلِ، لَا جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ بِالْمَعْرُوفِ، غَيْرَ مُتَمَوِّلٍ مَالًا، وَيُطْعِمَ»

উমর (রাঃ) হতে বর্ণিতঃ

আমি খায়বার এলাকার একখণ্ড জমি পাই। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে বললাম: আমি একটি জমি পেয়েছি, তা হতে ভাল ও পছন্দ আর কোনো সম্পদ পাইনি।তিনি (ﷺ) বললেন: যদি তুমি ইচ্ছা কর তবে তা সদাকাহ্ করতে পার। তখন তিনি তা এভাবে সদাকাহ্ করে দিলেন যে, সে জমি বিক্রি হবে না এবং দান-হেবাও করা যাবে না। বরং গরিব আত্মীয়দের মধ্যে এবং দাস মুক্তির জন্য, মেহমান ও মুসাফিরের জন্য তা সদাকাহ। মুতাওয়াল্লী তা থেকে ন্যায়সঙ্গতভাবে ভোগ করতে পারবে, ধনী হওয়ার জন্য নয়। অন্যদেরকেও খাওয়াতে পারবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন