৩১/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৬৭৪ - বিশেষ দান
বিশেষ দানের ব্যাপারে নু‘মান ইবনু বাশীর (রাঃ)-এর হাদীসের বর্ণনায় মতানৈক্য
সুনানে আন-নাসায়ী : ৩৬৭৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৬৭৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ هَاشِمٍ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَعَنْ مُحَمَّدِ بْنِ النُّعْمَانِ، عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ: أَنَّ أَبَاهُ بَشِيرَ بْنَ سَعْدٍ جَاءَ بِابْنِهِ النُّعْمَانِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلَامًا كَانَ لِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكُلَّ بَنِيكَ نَحَلْتَ؟» قَالَ: لَا، قَالَ: «فَارْجِعْهُ»
নু‘মান ইব্ন বশীর (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর পিতা বাশীর ইবনু সা'দ (রাঃ) তাঁর ছেলে নু'মান-কে সাথে নিয়ে এসে বললেন: হে আল্লাহর রাসূল! আমি আমার এই ছেলেকে একটি গোলাম দান করেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমার সব ছেলেকে কি দান করেছ? তিনি বললেন: না। তিনি (ﷺ) বললেন: তবে তা ফিরিয়ে নাও।
