১/৩৩. অধ্যায়ঃ
প্রস্রাবরত ব্যক্তিকে সালাম করা
সুনানে নাসাঈ : ৩৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ وَقَبِيصَةُ قَالَا: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنِ الضَّحَّاكِ بْنُ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: «مَرَّ رَجُلٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ السَّلَامَ»
আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) প্রস্রাব করছিলেন, এমন সময় এক ব্যক্তি তাঁর পাশ দিয়ে যাচ্ছিল। সে তাঁকে সালাম দিল। কিন্তু তিনি (ﷺ) তার সালামের উত্তর দিলেন না।
[১] পেশাবরত ব্যাক্তিকে সালাম দেওয়া নিষেধ। তাই সেই সময় উক্ত ব্যক্তির সালামের জবাব দেননি।
