৩৪/২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৭২৭ - 'উমরারূপে (আজীবনের জন্য) দান করা
‘উমরার ব্যাপারে জাবির (রাঃ)-এর রিওয়ায়াতে রাবীদের বর্ণনায় মতপার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৭২৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৭২৭
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا بِسْطَامُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَهُمْ فَقَالَ: «الْعُمْرَى جَائِزَةٌ»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
'আত্বা (রহঃ) জাবির (রাঃ) হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁদের [সাহাবীদের] উদ্দেশে খুতবা দিতে গিয়ে বললেন: 'উমরা করা বৈধ।
