৩৪/৫. অধ্যায়ঃ
স্বামীর বিনা অনুমতিতে স্ত্রীর দান
সুনানে নাসাঈ : ৩৭৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৫৮
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ يَحْيَى بْنِ هَانِئٍ، عَنْ أَبِي حُذَيْفَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مُحَمَّدِ بْنِ بَشِيرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَلْقَمَةَ الثَّقَفِّيِّ، قَالَ: قَدِمَ وَفْدُ ثَقِيفٍ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُمْ هَدِيَّةٌ، فَقَالَ: «أَهَدِيَّةٌ أَمْ صَدَقَةٌ؟ فَإِنْ كَانَتْ هَدِيَّةٌ فَإِنَّمَا يُبْتَغَى بِهَا وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَضَاءُ الْحَاجَةِ، وَإِنْ كَانَتْ صَدَقَةٌ فَإِنَّمَا يُبْتَغَى بِهَا وَجْهُ اللَّهِ عَزَّ وَجَلَّ»، قَالُوا: لَا بَلْ هَدِيَّةٌ، فَقَبِلَهَا مِنْهُمْ وَقَعَدَ مَعَهُمْ يُسَائِلُهُمْ وَيُسَائِلُونَهُ حَتَّى صَلَّى الظُّهْرَ مَعَ الْعَصْرِ
আবদুর রহমান ইব্ন আলকামা (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুর রহমান ইবন আলকামা আস সাকাফি (রাঃ) বলেন : সাকাফি গোত্রের প্রতিনিধি দল রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়, তখন তাদের সাথে কিছু হাদিয়া ছিল। তিনি বললেন : এটা হাদিয়া না সদাকা? যদি তা হাদিয়া হয়, তবে এর দ্বারা তো আল্লাহর রসূলের সন্তুষ্টি অর্জন এবং উদ্দেশ্য পূর্ণ হবে। আর যদি তা সদাকা হয়, তবে তা মহান ও মহীয়ান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা উদ্দেশ্য। তারা বললেন : না, এটা হাদিয়া। তখন রসূলুল্লাহ (ﷺ) তাদের এই হাদিয়া গ্রহণ করলেন। আর তিনি (ﷺ) তাদের সাথে উপবেশন করলেন এবং তিনি তাদের আর তারা তাঁকে (ﷺ) জিজ্ঞাসাবাদ করতে লাগলেন। এমনকি রসূলুল্লাহ (ﷺ) যুহরের সালাত আদায় করলেন আসরের সালাতের সাথে।
