৩৫/৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৭৬৩ - মানত ও কসম
আল্লাহর সম্মান দ্বারা শপথ করা
সুনানে আন-নাসায়ী : ৩৭৬৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৭৬৩
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَمَّا خَلَقَ اللَّهُ الْجَنَّةَ وَالنَّارَ أَرْسَلَ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ إِلَى الْجَنَّةِ، فَقَالَ: انْظُرْ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا. فَنَظَرَ إِلَيْهَا فَرَجَعَ، فَقَالَ: وَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا. فَأَمَرَ بِهَا فَحُفَّتْ بِالْمَكَارِهِ، فَقَالَ: اذْهَبْ إِلَيْهَا فَانْظُرْ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا. فَنَظَرَ إِلَيْهَا، فَإِذَا هِيَ قَدْ حُفَّتْ بِالْمَكَارِهِ، فَقَالَ: وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَدْخُلَهَا أَحَدٌ. قَالَ: اذْهَبْ فَانْظُرْ إِلَى النَّارِ وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا. فَنَظَرَ إِلَيْهَا فَإِذَا هِيَ يَرْكَبُ بَعْضُهَا بَعْضًا، فَرَجَعَ فَقَالَ: وَعِزَّتِكَ لَا يَدْخُلُهَا أَحَدٌ. فَأَمَرَ بِهَا فَحُفَّتْ بِالشَّهَوَاتِ، فَقَالَ: ارْجِعْ فَانْظُرْ إِلَيْهَا. فَنَظَرَ إِلَيْهَا فَإِذَا هِيَ قَدْ حُفَّتْ بِالشَّهَوَاتِ، فَرَجَعَ وَقَالَ: وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَنْجُوَ مِنْهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রাহ্ (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন আল্লাহ তা'আলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেন, তখন তিনি জিব্রীল (আঃ)-কে এই বলে জান্নাতের দিকে পাঠান যে, যাও জান্নাত ও তার অধিবাসীদের জন্য যা প্রস্তুত করেছি তা দেখে এসো। তিনি (জিবরীল (আঃ)) পরিদর্শন করে ফিরে এসে বললেন: (হে আমার রব!) আপনার 'ইয্যতের কসম! যারাই এর কথা শুনবে তারা অবশ্যই তাতে প্রবেশ করতে চাইবে (কোনভাবেই এর অধিকার ত্যাগ করবে না)।অতঃপর আল্লাহর নির্দেশে জান্নাতকে কষ্ট ও অপছন্দনীয় বস্তু দ্বারা ঘিরে দেয়া হল। তারপর বললেন, তুমি আবার যাও এবং দেখ, যা আমি জান্নাতের অধিবাসীদের জন্য প্রস্তুত করেছি। যখন তিনি জান্নাত দেখলেন তিনি লক্ষ্য করলেন জান্নাতকে কষ্ট ও অপছন্দনীয় বস্তু দ্বারা ঘিরে দেয়া হয়েছে। অতঃপর তিনি বললেন: আপনার 'ইয্যতের কসম আমার ভয় হয় যে, তাতে কেউই প্রবেশ করতে পারবে না।অতঃপর তিনি (আল্লাহ আবার) বললেন: তুমি যাও এবং দেখ জাহান্নামে আমি তার অধিবাসীদের জন্য কি প্রস্তুত করেছি। যখন তিনি তাতে দৃষ্টি দিলেন, তিনি দেখলেন তার একাংশ আরেকাংশের উপর উঠে [আচড়িয়ে] পড়ছে। তিনি ফিরে এলেন এবং বললেন: (হে আমার রব!) আপনার 'ইয্যতের কসম তাতে কেউই প্রবেশ করতে চাইবে না।অতঃপর তাঁর আদেশে তাকে প্রবৃত্তির কামনা-বাসনা দ্বারা ঘিরে দেয়া হলো। তিনি বললেন, তুমি আবার যাও এবং দেখে এসো। যখন তিনি তাতে দৃষ্টি দিলেন, দেখলেন তাকে (জাহান্নামকে) প্রবৃত্তির কামনা-বাসনা দিয়ে ঘিরে দেয়া হয়েছে। তিনি ফিরে এসে বললেন: আপনার 'ইয্যতের কসম! তার থেকে কেউই রেহাই পাবে না; সবাই প্রবেশ করবে।
