৩৫/৯. অধ্যায়ঃ
কা'বার শপথ করা
সুনানে নাসাঈ : ৩৭৭৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৭৩
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ، عَنْ قُتَيْلَةَ، امْرَأَةٍ مِنْ جُهَيْنَةَ: أَنَّ يَهُودِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّكُمْ تُنَدِّدُونَ، وَإِنَّكُمْ تُشْرِكُونَ تَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ، وَتَقُولُونَ: وَالْكَعْبَةِ، " فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادُوا أَنْ يَحْلِفُوا أَنْ يَقُولُوا: وَرَبِّ الْكَعْبَةِ، وَيَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ، ثُمَّ شِئْتَ "
জুহায়না গোত্রের এক মহিলা হতে বর্ণিতঃ
এক ইয়াহুদি নবী (ﷺ) এর কাছে এসে বলল: আপনারা তো আল্লাহর সাথে শরীক স্থাপন করেন ও তার সমকক্ষ স্থির করেন। আপনারা বলেন: যা আল্লাহ চান আর তুমি যা চাও। আর আপনারা আরো বলেন, কাবার শপথ! তখন নবী (ﷺ) নির্দেশ দিলেন যে, যখন কেউ শপথ করার ইচ্ছা করবে, তখন বলবে: কাবা ঘরের রবের শপথ! আরো বলবে: আল্লাহ যা ইচ্ছা করেছেন। এরপর তুমি যা ইচ্ছা করেছ।
