৩৫/২৬. অধ্যায়ঃ
মানৎ দ্বারা কৃপণ হতে কিছু মাল বের করা হয় মাত্র
সুনানে নাসাঈ : ৩৮০৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮০৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَنْذِرُوا فَإِنَّ النَّذْرَ لَا يُغْنِي مِنَ الْقَدَرِ شَيْئًا، وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الْبَخِيلِ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: তোমরা মানত করো না। কেননা মানত তাকদিরের বিপরীতে কোন উপকারে আসে না। তবে তা দ্বারা কৃপণ থেকে কিছু মাল বের করা হয় মাত্র।
