৩৫/৩৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮১৬ - মানত ও কসম
সওমের মানৎ করার পর তা আদায় করার পূর্বেই মৃত্যু হলে
সুনানে আন-নাসায়ী : ৩৮১৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮১৬
أَخْبَرَنَا بِشْرُ بْنُ خَالِدٍ الْعَسْكَرِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، قَالَ: سَمِعْتُ سُلَيْمَانَ، يُحَدِّثُ عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: رَكِبَتِ امْرَأَةٌ الْبَحْرَ فَنَذَرَتْ أَنْ تَصُومَ شَهْرًا فَمَاتَتْ قَبْلَ أَنْ تَصُومَ، فَأَتَتْ أُخْتُهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَكَرَتْ ذَلِكَ لَهُ، «فَأَمَرَهَا أَنْ تَصُومَ عَنْهَا»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক মহিলা সমুদ্র ভ্রমণে বের হলো। সে মানত করল এক মাস সাওম রাখার। তারপর সে ইনতিকাল করল মানত পূর্ণ করার আগেই। তার বোন নাবী (ﷺ) এর নিকট এসে এই বিষয়টি উল্লেখ করলে, তিনি তাকে তার পক্ষ হতে সাওম রাখতে বললেন।
