৩৫/৩৬. অধ্যায়ঃ
মানৎ আদায় করার পূর্বে ইসলাম গ্রহণ করা
সুনানে নাসাঈ : ৩৮২৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮২৩
حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تِيبَ عَلَيْهِ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَنْخَلِعُ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «يُشْبِهُ أَنْ يَكُونَ الزُّهْرِيُّ سَمِعَ هَذَا الْحَدِيثَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، وَمِنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْهُ فِي هَذَا الْحَدِيثِ الطَّوِيلِ تَوْبَةُ كَعْبٍ»
আবদুল্লাহ্ ইব্ন কা’ব ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু কা‘ব ইবনু মালিক (রাঃ) বলেন: তার পিতা তাওবাহ গ্রহণ করলে তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন: হে আল্লাহর রাসূল! আমি আমার সকল সম্পদ থেকে মুক্ত হতে চাই যা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য সদাকা করা হবে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: তুমি তোমার কিছু সম্পদ রেখে দাও, কেননা এটা তোমার জন্য উত্তম।আবূ আবদুর রহমান (রহঃ) বলেন: যুহরী (রহঃ) ধারণা করেন যে, কা‘ব-এর তাওবাহ সম্পর্কে এ দীর্ঘ হাদীসটি তিনি আবদুল্লাহ ইবনু কা‘ব ও আবদুর রহমান হতে শুনেছেন।
