৩৫/৪০. অধ্যায়ঃ

কেউ শপথ করলে যদি অন্য ব্যক্তি ইন্শা-আল্ল-হ বলে তবে কি সে ঐ শপথ হতে মুক্ত হবে?

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮৩১

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ: أَنْبَأَنَا شُعَيْبٌ، قَالَ: حَدَّثَنِي أَبُو الزِّنَادِ، مِمَّا حَدَّثَهُ عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ، مِمَّا ذَكَرَ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يُحَدِّثُ بِهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ: لَأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى تِسْعِينَ امْرَأَةً، كُلُّهُنَّ يَأْتِي بِفَارِسٍ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَقَالَ لَهُ صَاحِبُهُ: إِنْ شَاءَ اللَّهُ، فَلَمْ يَقُلْ: إِنْ شَاءَ اللَّهُ، فَطَافَ عَلَيْهِنَّ جَمِيعًا، فَلَمْ تَحْمِلْ مِنْهُنَّ إِلَّا امْرَأَةٌ وَاحِدَةٌ جَاءَتْ بِشِقِّ رَجُلٍ، وَأَيْمُ الَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَوْ قَالَ: إِنْ شَاءَ اللَّهُ، لَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ فُرْسَانًا أَجْمَعِينَ "

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আবু হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: সুলাইমান ইবন দাউদ (আঃ) বললেন: অবশ্যই আমি আজ আমার নব্বইজন স্ত্রীর কাছে যাব এবং তাদের প্রত্যেকেই এক-একজন মুজাহিদ সন্তান জন্ম দেবে, যারা আল্লাহর পথে জিহাদ করবে।তার সাথী তার জন্য ইনশাআল্লাহ বললেন কিন্তু তিনি ইনশাআল্লাহ বললেন না। পরে তিনি তাদের সকলের নিকট গমন করলেন কিন্তু তাদের একজন স্ত্রী ছাড়া কেউই গর্ভধারণ করলেন না; আর যে গর্ভধারণ করলেন সেও ত্রুটিপূর্ণ সন্তান প্রসব করলেন।নবী (ﷺ) বলেন, তাঁর শপথ! যার হাতে মুহাম্মদের জীবন, যদি তিনি ইনশাআল্লাহ বলতেন, তবে তারা সবাই এমন সন্তান প্রসব করতেন, যারা আল্লাহর পথে জিহাদ করত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন