৩৫/৪১. অধ্যায়ঃ
মানতের কাফ্ফারাহ্
সুনানে নাসাঈ : ৩৮৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮৪৫
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلٍ، مِنْ أَهْلِ الْبَصْرَةِ، قَالَ: صَحِبْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " النَّذْرُ نَذْرَانِ: فَمَا كَانَ مِنْ نَذْرٍ فِي طَاعَةِ اللَّهِ فَذَلِكَ لِلَّهِ وَفِيهِ الْوَفَاءُ، وَمَا كَانَ مِنْ نَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ فَذَلِكَ لِلشَّيْطَانِ وَلَا وَفَاءَ فِيهِ، وَيُكَفِّرُهُ مَا يُكَفِّرُ الْيَمِينَ "
ইমরান ইব্ন হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, মানত দুই প্রকার। যে মানত আল্লাহর আনুগত্যের জন্য করা হয়, তা আল্লাহর জন্য; আর তা পূরণ করতে হবে।আর যে মানত আল্লাহর নাফরমানীর উদ্দেশে করা হয়, তা শয়তানের জন্য, আর তা পূরণ করতে হবে না। আর মানতের কাফ্ফারা যা, শপথের কাফ্ফারাও তাই।
