৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৯২৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯২৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: أَنْبَأَنَا حَبَّانُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ يَزِيدَ أَبِي شُجَاعٍ، قَالَ: حَدَّثَنِي عِيسَى بْنُ سَهْلِ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: إِنِّي لَيَتِيمٌ فِي حَجْرِ جَدِّي رَافِعِ بْنِ خَدِيجٍ، وَبَلَغْتُ رَجُلًا، وَحَجَجْتُ مَعَهُ، فَجَاءَ أَخِي عِمْرَانُ بْنُ سَهْلِ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ فَقَالَ: يَا أَبَتَاهُ، إِنَّهُ قَدْ أَكْرَيْنَا أَرْضَنَا فُلَانَةَ بِمِائَتَيْ دِرْهَمٍ، فَقَالَ: يَا بُنَيَّ، دَعْ ذَاكَ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ سَيَجْعَلُ لَكُمْ رِزْقًا غَيْرَهُ، «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ»
ঈসা ইব্ন সাহল ইব্ন রাফে’ ইব্ন খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ইয়াতিম হিসেবে আমার দাদা রাফি ইবনে খাদীজ (রাঃ)-এর কাছে ছিলাম। যখন আমি বালেগ হলাম তার সাথে হজ্জ করতে গেলাম। অতঃপর আমার ভাই ইমরান ইবনে সাহল ইবনে রাফি এসে বলতে লাগলো: দাদা! আমরা আমাদের ঐ জমি দুইশত দিরহামের বিনিময়ে ভাড়া দিয়েছি।তখন তিনি বললেন: হে বৎস। এটা পরিত্যাগ কর। আল্লাহ তা'আলা অন্য কোন পন্থায় তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। নিশ্চয় রাসূলুল্লাহ (ﷺ) ভাড়া দিতে নিষেধ করেছেন।
