১/৪. অধ্যায়ঃ
সরদার তাঁর অধস্তনের সামনে মিসওয়াক করবেন কি?
সুনানে নাসাঈ : ৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلَالٍ قَالَ: حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِي رَجُلَانِ مِنَ الْأَشْعَرِيِّينَ: أَحَدُهُمَا عَنْ يَمِينِي، وَالْآخَرُ عَنْ يَسَارِي. وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ فَكِلَاهُمَا سَأَلَ الْعَمَلَ. قُلْتُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ نَبِيًّا مَا أَطْلَعَانِي عَلَى مَا فِي أَنْفُسِهِمَا، وَمَا شَعَرْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى سِوَاكِهِ تَحْتَ شَفَتِهِ قَلَصَتْ. فَقَالَ: «إِنَّا لَا - أَوْ لنْ - نَسْتَعِينَ عَلَى الْعَمَلِ مَنْ أَرَادَهُ، وَلَكِنِ اذْهَبْ أَنْتَ». فَبَعَثَهُ عَلَى الْيَمَنِ، ثُمَّ أَرْدَفَهُ مُعَاذُ بْنُ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
আবূ বুরদা (রাঃ) [তাঁর পিতা] আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর নিকট আগমন করলাম, আমার সঙ্গে ছিল আশআরি সম্প্রদায়ের দুজন লোক। তাদের একজন ছিল আমার ডানদিকে আর অন্যজন ছিল আমার বামদিকে। রাসূলুল্লাহ (ﷺ) তখন দাঁত মাজছিলেন। তারা উভয়ে তাঁর কাছে কাজ চাইল।আমি বললাম, যিনি আপনাকে সত্য নবীরূপে পাঠিয়েছেন তাঁর কসম! তাদের মনে কি ছিল তা আমাকে বলেনি আর আমিও বুঝতে পারিনি যে, তারা কাজ চাইবে। আমি তখন তাঁর ঠোঁটে রাখা মিসওয়াকের দিকে দেখছিলাম। তাঁর ঠোঁট তখন উঁচু ছিল। তিনি বললেন, যে ব্যক্তি কাজ চায় আমরা তাকে কাজ দেই না। তবে তুমি যাও, পরে আবু মূসাকে ইয়ামানে প্রেরণ করলেন, অতঃপর মু’আয ইবনু জাবাল (রাঃ) তাঁর পশ্চাদ্ধাবন করলেন।
