৪২/২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২২৮ - ফারা এবং ‘আতীরা
‘আতীরাহ্-এর ব্যাখ্যা
সুনানে আন-নাসায়ী : ৪২২৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২২৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ ابْنِ عَوْنٍ قَالَ: حَدَّثَنَا جَمِيلٌ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ نُبَيْشَةَ قَالَ: ذُكِرَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كُنَّا نَعْتِرُ فِي الْجَاهِلِيَّةِ، قَالَ: «اذْبَحُوا لِلَّهِ عَزَّ وَجَلَّ فِي أَيِّ شَهْرٍ مَا كَانَ، وَبَرُّوا اللَّهَ عَزَّ وَجَلَّ وَأَطْعِمُوا»
নুবায়শাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
লোকেরা নাবী (ﷺ)-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমরা জাহিলিয়্যাতের সময় 'আতীরাহ্ করতাম। তিনি (ﷺ) বললেন: যে কোন মাসে আল্লাহর জন্য যাবাহ করো, আল্লাহর জন্য সৎকাজ কর আর অভাবগ্রস্তকে খাওয়াও।
