৪২/২. অধ্যায়ঃ

'আতীরাহ্-এর ব্যাখ্যা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২৩০

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، وَأَحْسَبُنِي قَدْ سَمِعْتُهُ مِنْ أَبِي الْمَلِيحِ، عَنْ نُبَيْشَةَ رَجُلٍ مِنْ هُذَيْلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثٍ كَيْمَا تَسَعَكُمْ، فَقَدْ جَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ بِالْخَيْرِ، فَكُلُوا وَتَصَدَّقُوا وَادَّخِرُوا، وَإِنَّ هَذِهِ الْأَيَّامَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»، وَذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّفَقَالَ رَجُلٌ: إِنَّا كُنَّا نَعْتِرُ عَتِيرَةً فِي الْجَاهِلِيَّةِ فِي رَجَبٍ، فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «اذْبَحُوا لِلَّهِ عَزَّ وَجَلَّ فِي أَيِّ شَهْرٍ مَا كَانَ، وَبَرُّوا اللَّهَ عَزَّ وَجَلَّ وَأَطْعِمُوا» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا نُفْرِعُ فَرَعًا فِي الْجَاهِلِيَّةِ، فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي كُلِّ سَائِمَةٍ مِنَ الْغَنَمِ فَرَعٌ تَغْذُوهُ غَنَمُكَ، حَتَّى إِذَا اسْتَحْمَلَ ذَبَحْتَهُ، وَتَصَدَّقْتَ بِلَحْمِهِ عَلَى ابْنِ السَّبِيلِ، فَإِنَّ ذَلِكَ هُوَ خَيْرٌ»

হুযাইল গোত্রের এক ব্যক্তি নুবায়শা (রাঃ) হতে বর্ণিতঃ

হুযাইল গোত্রের এক ব্যক্তি নুবাইশা (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেন, আমি তিনদিনের বেশি কুরবানির গোশত রাখতে মানা করেছিলাম যাতে তোমাদের সবাই তা খেতে পারে। অতঃপর এখন আল্লাহ সচ্ছলতা দান করেছেন। অতএব এখন তোমরা খাও, দান কর এবং সঞ্চয় করে রাখ। আর এ দিনগুলো হলো খাওয়া, পান করা এবং আল্লাহকে স্মরণ করার দিন।এক ব্যক্তি বলল: আমরা জাহিলি যুগে রজব মাসে ‘আতীরাহ’ করতাম। এখন এ বিষয়ে আপনি কি আদেশ করেন? তিনি (ﷺ) বললেন: আল্লাহর জন্য যবেহ কর, তা যে মাসেই হোক। আল্লাহর জন্য সৎকাজ কর এবং অভাবগ্রস্তদেরকে খাদ্য দান কর।আর জনৈক ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল! আমরা জাহিলি যুগে ফারাআ’ করতাম। এখন আপনি আমাদেরকে কী আদেশ করেন?তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: বকরিতে ফারাআ’ রয়েছে। কিন্তু তোমরা তার মাকে খাওয়াতে দাও। যখন তা বড় হয়, তখন তাকে যবেহ কর এবং তার গোশত মুসাফিরদের দান কর। এটাই কল্যাণকর কাজ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন