৪২/৫. অধ্যায়ঃ
মৃত জন্তুর চামড়া যা দিয়ে দাবাগত করা হবে
সুনানে নাসাঈ : ৪২৪৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২৪৮
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ ابْنِ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، وَاللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ كَثِيرِ بْنِ فَرْقَدٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَالِكِ بْنِ حُذَافَةَ، حَدَّثَهُ عَنْ الْعَالِيَةِ بِنْتِ سُبَيْعٍ، أَنَّ مَيْمُونَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَتْهَا، أَنَّهُ مَرَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رِجَالٌ مِنْ قُرَيْشٍ يَجُرُّونَ شَاةً لَهُمْ مِثْلَ الْحِصَانِ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَخَذْتُمْ إِهَابَهَا؟» قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُطَهِّرُهَا الْمَاءُ وَالْقَرَظُ»
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সহধর্মিণী মায়মূনা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এর সহধর্মিণী মায়মূনা (রাঃ) হতে বর্ণিত।কুরায়শ গোত্রের কয়েকজন লোক রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে দিয়ে অতিক্রম করল। তারা একটি মরা ছাগলকে ঘোড়ার মতো টেনে-হেঁচড়িয়ে নিয়ে যাচ্ছিল। তা দেখে রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যদি তোমরা তার চামড়া খুলে নিতে। তারা বলল: এটা তো মৃত। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: পানি এবং কুরায তাকে পবিত্র করে দেয়।
কারায এক প্রকারের পাতা।
