৪৩/৮. অধ্যায়ঃ
যদি কুকুর শিকারের কিছু অংশ খায়
সুনানে নাসাঈ : ৪২৭৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২৭৪
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ هَارُونَ، أَنْبَأَنَا زَكَرِيَّا، وعَاصِمٌ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَيْدِ الْمِعْرَاضِ، فَقَالَ: «مَا أَصَابَ بِحَدِّهِ فَكُلْ، وَمَا أَصَابَ بِعَرْضِهِ فَهُوَ وَقِيذٌ»قَالَ: وَسَأَلْتُهُ عَنْ كَلْبِ الصَّيْدِ، فَقَالَ: «إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَيْهِ فَكُلْ» قُلْتُ: وَإِنْ قَتَلَ؟ قَالَ: «وَإِنْ قَتَلَ، فَإِنْ أَكَلَ مِنْهُ فَلَا تَأْكُلْ، وَإِنْ وَجَدْتَ مَعَهُ كَلْبًا غَيْرَ كَلْبِكَ، وَقَدْ قَتَلَهُ فَلَا تَأْكُلْ، فَإِنَّكَ إِنَّمَا ذَكَرْتَ اسْمَ اللَّهِ عَزَّ وَجَلَّ عَلَى كَلْبِكَ، وَلَمْ تَذْكُرْ عَلَى غَيْرِهِ»
আদী ইব্ন হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে লৌহবিহীন তীর দিয়ে শিকার করা সম্পর্কে প্রশ্ন করলে, তিনি (ﷺ) বললেন: যদি ঐ তীরের ধারালো অংশ শিকারের গায়ে লাগে, তবে তুমি তা খাবে। আর যদি আড়াআড়িভাবে লাগে, তবে তা আঘাতে মারা গেছে।এরপর আমি শিকারি কুকুর সম্পর্কে প্রশ্ন করলে তিনি (ﷺ) বললেন: যদি তুমি বিসমিল্লাহ বলে কুকুর ছাড়ো, তবে তা খাবে। আমি বললাম: যদি সে শিকার মেরে ফেলে? তিনি (ﷺ) বললেন: যদি মেরেও ফেলে। কিন্তু যদি তা হতে কিছু অংশ খায়, তবে তুমি খাবে না। আর যদি তোমার কুকুরের সাথে অন্য কোন কুকুর দেখ আর দেখতে পাও যে, সে তাকে মেরেছে, তবে তুমি ঐ শিকার খাবে না। কেননা তুমি তোমার কুকুরের ওপর বিসমিল্লাহ বলেছ, অন্য কুকুরের ওপর বলোনি।
