৪৩/১১. অধ্যায়ঃ
সে ঘরে মালায়িকাহ্ (ফেরেশতাগণ) প্রবেশ করে না. যে ঘরে ককর অবস্থান তারে
সুনানে নাসাঈ : ৪২৮৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২৮৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خَلِيٍّ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي ابْنُ السَّبَّاقِ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: أَخْبَرَتْنِي مَيْمُونَةُ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْبَحَ يَوْمًا وَاجِمًا، فَقَالَتْ لَهُ مَيْمُونَةُ: أَيْ رَسُولَ اللَّهِ لَقَدِ اسْتَنْكَرْتُ هَيْئَتَكَ مُنْذُ الْيَوْمَ، فَقَالَ: «إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ كَانَ وَعَدَنِي أَنْ يَلْقَانِي اللَّيْلَةَ، فَلَمْ يَلْقَنِي، أَمَا وَاللَّهِ مَا أَخْلَفَنِي» قَالَ: فَظَلَّ يَوْمَهُ كَذَلِكَ ثُمَّ وَقَعَ فِي نَفْسِهِ جَرْوُ كَلْبٍ تَحْتَ نَضَدٍ لَنَا، فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ، ثُمَّ أَخَذَ بِيَدِهِ مَاءً فَنَضَحَ بِهِ مَكَانَهُ، فَلَمَّا أَمْسَى لَقِيَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ كُنْتَ وَعَدْتَنِي أَنْ تَلْقَانِي الْبَارِحَةَ» قَالَ: أَجَلْ، وَلَكِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ، وَلَا صُورَةٌ، قَالَ: فَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ الْيَوْمِ فَأَمَرَ بِقَتْلِ الْكِلَابِ
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর সহধর্মিণী মায়মুনা (রাঃ) আমাকে অবহিত করেছেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) চিন্তাগ্রস্ত অবস্থায় ভোরে উপনীত হলেন তখন মায়মুনা (রাঃ) তাঁকে জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! আজ ভোর হতে আপনার অবস্থা অস্বাভাবিক মনে হচ্ছে?তিনি (ﷺ) বললেন : জিবরীল (আঃ) আজ রাতে আমার সাথে সাক্ষাতের ওয়াদা করেছেন কিন্তু তিনি আমার সাথে সাক্ষাৎ করেননি। আল্লাহর শপথ! তিনি কখনও আমার সাথে ওয়াদা ভঙ্গ করেননি। তিনি (ﷺ) সারাদিন এভাবেই কাটালেন।এরপর তাঁর (নবী ﷺ-এর) মনে পড়লো যে, আমাদের খাটের নিচে একটা কুকুর ছানা রয়েছে। তাঁর নির্দেশে, সেটি বের করা হয়। পরে তিনি (ﷺ) নিজ হাতে ঐ স্থানে পানি ছিটিয়ে দেন। সন্ধ্যায় জিবরীল (আঃ) তাঁর সাথে সাক্ষাৎ করলে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেন: আপনি তো গত রাতে আমার সাথে দেখা করার ওয়াদা করেছিলেন? তিনি বললেন : হ্যাঁ, কিন্তু যে ঘরে কুকুর অথবা ছবি থাকে ঐ ঘরে আমরা প্রবেশ করি না। সেই দিনের সকাল হতে রাসূলুল্লাহ (ﷺ) কুকুর হত্যার নির্দেশ দেন।
