৪৩/১২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪২৮৫ - শিকার ও যবেহকৃত জন্তু
গবাদি পশুর রক্ষণাবেক্ষণের জন্য কুকুর পালনে ছাড় দেয়া হয়েছে।
সুনানে আন-নাসায়ী : ৪২৮৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪২৮৫
َخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرِ بْنِ إِيَاسِ بْنِ مُقَاتِلِ بْنِ مُشَمْرِجِ بْنِ خَالِدٍ السَّعْدِيُّ، عَنْ إِسْمَاعِيلَ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، عَنْ يَزِيدَ وَهُوَ ابْنُ خُصَيْفَةَ قَالَ: أَخْبَرَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ، أَنَّهُ وَفَدَ عَلَيْهِمْ سُفْيَانُ بْنُ أَبِي زُهَيْرٍ الشَّنَائِيُّ وَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اقْتَنَى كَلْبًا لَا يُغْنِي عَنْهُ زَرْعًا، وَلَا ضَرْعًا نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ» قُلْتُ: يَا سُفْيَانُ، أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: نَعَمْ وَرَبِّ هَذَا الْمَسْجِدِ
সুইয়ান ইবনু আবূ যুহায়র আশ্ শানাঈ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ক্ষেতখামার পাহারা দেয়া এবং গৃহপালিত পশুর রক্ষণাবেক্ষণের উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্যে কুকুর পালন করে, তার আমলনামা হতে প্রতিদিন এক ক্বীরাত্ব সওয়াব হ্রাস পাবে। রাবী [সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ) জিজ্ঞেস করলেন: হে সুইয়ান! আপনি কি এটা রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছেন? তিনি বললেন: হ্যাঁ, এই মসজিদের রবের শপথ!
