৪৩/২১. অধ্যায়ঃ

ফলাবিহীন তীরের শিকার

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩০৫

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُرْسِلُ الْكِلَابَ الْمُعَلَّمَةَ، فَتُمْسِكُ عَلَيَّ، فَآكُلُ مِنْهُ؟ قَالَ: «إِذَا أَرْسَلْتَ الْكِلَابَ - يَعْنِي الْمُعَلَّمَةَ - وَذَكَرْتَ اسْمَ اللَّهِ، فَأَمْسَكْنَ عَلَيْكَ فَكُلْ» قُلْتُ: وَإِنْ قَتَلْنَ؟ قَالَ: «وَإِنْ قَتَلْنَ، مَا لَمْ يَشْرَكْهَا كَلْبٌ لَيْسَ مِنْهَا»قُلْتُ: وَإِنِّي أَرْمِي الصَّيْدَ بِالْمِعْرَاضِ، فَأُصِيبُ فَآكُلُ؟ قَالَ: «إِذَا رَمَيْتَ بِالْمِعْرَاضِ، وَسَمَّيْتَ فَخَزَقَ فَكُلْ، وَإِذَا أَصَابَ بِعَرْضِهِ فَلَا تَأْكُلْ»

আদী ইব্‌ন হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ

আমি বললাম : হে আল্লাহর রসূল (ﷺ)! আমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠাই, আর সে আমার জন্য শিকার ধরে আনে আমি তা খাব কী?তিনি (ﷺ) বললেন : যখন তুমি বিসমিল্লাহ বলে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠাও এবং তা শিকার ধরে, তখন তুমি তা খাও।আমি বললাম : যদি সে শিকার মেরে ফেলে?তিনি (ﷺ) বললেন : যদিও সে শিকারকে মেরে ফেলে, যতক্ষণ তার সাথে অন্য কুকুর অংশীদার না হয়।আমি বললাম, আমি ফলাবিহীন তীর নিক্ষেপ করি এবং তা দ্বারা শিকার করি আমি কী তা খাব?তিনি (ﷺ) বললেন : যখন তুমি বিসমিল্লাহ বলে ফলাবিহীন তীর ছুঁড়বে এবং তা জন্তুর গায়ে বিদ্ধ হবে, তুমি তা হতে খাবে, আর যদি আড়াআড়ি দিকে আঘাত করে, তবে তা খাবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন