৪৫/৯. অধ্যায়ঃ
নাফি' (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত হাদীসে শব্দগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৪৭২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৭২
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَبَايَعَ الرَّجُلَانِ فَكُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالْخِيَارِ حَتَّى يَفْتَرِقَا»، وَقَالَ مَرَّةً أُخْرَى: «مَا لَمْ يَتَفَرَّقَا، وَكَانَا جَمِيعًا، أَوْ يُخَيِّرَ أَحَدُهُمَا الْآخَرَ، فَإِنْ خَيَّرَ أَحَدُهُمَا الْآخَرَ فَتَبَايَعَا عَلَى ذَلِكَ فَقَدْ وَجَبَ الْبَيْعُ، فَإِنْ تَفَرَّقَا بَعْدَ أَنْ تَبَايَعَا وَلَمْ يَتْرُكْ وَاحِدٌ مِنْهُمَا الْبَيْعَ فَقَدْ وَجَبَ الْبَيْعُ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন: যখন দুই ব্যক্তি কেনাবেচা করবে, তখন তাদের প্রত্যেকেরই অবকাশ থাকবে যে, যতক্ষণ না তারা একে অপর থেকে পৃথক হয়ে যাবে ততক্ষণ কেনাবেচা বহাল থাকবে।অন্য বর্ণনায় তিনি (ﷺ) বলেন, তারা পরস্পর আলাদা হয়নি, বরং তারা দুজন একত্র ছিল। অথবা একে অন্যকে ইখতিয়ার দেয়, যদি একে অন্যকে অবকাশ দেয় এবং এর উপরই ক্রয়-বিক্রয় সম্পন্ন হয়, তবে সে ক্রয়-বিক্রয় আবশ্যক হয়ে যাবে। আর যদি তারা আলাদা হয়ে যায় ক্রয়বিক্রয় করার পর এবং তাদের মধ্যে কেউই ক্রয়-বিক্রয় বাতিল না করে, তবে ক্রয়-বিক্রয় আবশ্যক হবে।
