৪৫/১৭. অধ্যায়ঃ
নগরবাসী কর্তৃক গ্রাম্য লোকের পণ্য বিক্রি করা
সুনানে নাসাঈ : ৪৪৯২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৯২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الزِّبْرِقَانِ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ الْحَسَنِ، عَنْ أَنَسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ، وَإِنْ كَانَ أَبَاهُ أَوْ أَخَاهُ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস (রাঃ) বর্ণনা করেন, নাবী (ﷺ) নগরবাসী কর্তৃক কোন গ্রাম্য লোকের পণ্য বিক্রি করতে নিষেধ করেছেন, যদিও সে তার পিতা অথবা ভাই হয়।
