৪৫/২১. অধ্যায়ঃ
দালালী করা
সুনানে নাসাঈ : ৪৫০৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫০৭
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا يَزِيدُ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ، وَلَا تَنَاجَشُوا، وَلَا يَزِيدُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلَا تَسْأَلِ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا لِتَسْتَكْفِئَ بِهِ مَا فِي صَحْفَتِهَا»
আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: শহরের লোকেরা গ্রাম্য লোকের মালামাল বিক্রি করবে না এবং দালালি করবে না। আর কোন ব্যক্তি তার ভাইয়ের ক্রয়ের উপর দাম বৃদ্ধি করবে না; আর কোন নারী অন্য কোন মুসলিম বোনের তালাক কামনা করবে না- তার পাত্রে যা আছে তা নিজে ভোগ করার জন্য।
