৪৫/২৪. অধ্যায়ঃ
মুলামাসাহ্ ও মুনাবাযাহ্-এর ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ৪৫১০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫১০
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنْ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُلَامَسَةِ: لَمْسِ الثَّوْبِ لَا يَنْظُرُ إِلَيْهِ، وَعَنِ الْمُنَابَذَةِ: وَهِيَ طَرْحُ الرَّجُلِ ثَوْبَهُ إِلَى الرَّجُلِ بِالْبَيْعِ، قَبْلَ أَنْ يُقَلِّبَهُ أَوْ يَنْظُرَ إِلَيْهِ "
আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন: ‘মুলামাসাহ’ পদ্ধতিতে কেনাবেচা করতে, আর তা হলো: কাপড় ভালোভাবে না দেখে কেবল স্পর্শ করবে, আর তাতেই বেচাকেনা সাব্যস্ত হয়ে যাবে, এরূপ বেচাকেনা। আর তিনি নিষেধ করেছেন ‘মুনাবাযাহ’ পদ্ধতিতে কেনাবেচা করতে। আর তা হলো: কোন কাপড় কোন ব্যক্তির দিকে ছুঁড়ে মারা তা নাড়াচাড়া করা বা দেখার আগে আর তাতে বেচাকেনা সাব্যস্ত হয়ে যাবে।
