৪৫/৪৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৫৬৬ - ক্রয়-বিক্রয়
যবের বিনিময়ে যব ক্রয়-বিক্রয়
সুনানে আন-নাসায়ী : ৪৫৬৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৫৬৬
أَخْبَرَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ: قَالَ إِسْمَاعِيلُ حَدَّثَنَا حَكِيمُ بْنُ جَابِرٍ، ح وَأَنْبَأَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا حَكِيمُ بْنُ جَابِرٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الذَّهَبُ الْكِفَّةُ بِالْكِفَّةِ»، وَلَمْ يَذْكُرْ يَعْقُوبُ الْكِفَّةُ بِالْكِفَّةِ، فَقَالَ مُعَاوِيَةُ: «إِنَّ هَذَا لَا يَقُولُ شَيْئًا»، قَالَ عُبَادَةُ: «إِنِّي وَاللَّهِ مَا أُبَالِي أَنْ لَا أَكُونَ بِأَرْضٍ يَكُونُ بِهَا مُعَاوِيَةُ، إِنِّي أَشْهَدُ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَلِكَ»
'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ(সাঃ)কে বলতে শুনেছি, [তিনি (সাঃ) বলেছেন] স্বর্ণের এক পাল্লার বিনিময়ে এক পাল্লা সমান হতে হবে। (ইয়া'কূব-এর বর্ণনায় “এক পাল্লার বিনিময়ে এক পাল্লা” কথাটি উল্লেখ নেই।) তখন মু'আবিয়াহ্ (রাঃ) বললেন: নিশ্চয় এটা এমন কথা যা গ্রহণযোগ্য নয়। 'উবাদাহ্ (রাঃ) বললেন: আল্লাহর শপথ! আমি এ কথার পরোয়া করি না যে, যেখানে মু'আবিয়াহ্ (রাঃ) থাকবে সেখানে আমি থাকব না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি রাসূলুল্লাহ (সাঃ)কে এ কথা বলতে শুনেছি।
