৪৫/৫০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৫৭৯ - ক্রয়-বিক্রয়
সোনার বিনিময়ে রূপা এবং রূপার বিনিময়ে সোনা ক্রয়-বিক্রয়
সুনানে আন-নাসায়ী : ৪৫৭৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৫৭৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مُحَمَّدِ بْنِ كَثِيرٍ الْحَرَّانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو تَوْبَةَ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ قَالَ: «نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَبِيعَ الْفِضَّةَ بِالْفِضَّةِ إِلَّا عَيْنًا بِعَيْنٍ سَوَاءً بِسَوَاءٍ، وَلَا نَبِيعَ الذَّهَبَ بِالذَّهَبِ إِلَّا عَيْنًا بِعَيْنٍ سَوَاءً بِسَوَاءٍ بِسَوَاءٍ، رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبَايَعُوا الذَّهَبَ بِالْفِضَّةِ كَيْفَ شِئْتُمْ، وَالْفِضَّةَ بِالذَّهَبِ كَيْفَ شِئْتُمْ»
'আবদুর রহমান ইবনু আবূ বাকরাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিষেধ করেছেন রূপার বিনিময়ে রূপা ক্রয়-বিক্রয় করতে, কিন্তু নগদ ক্রয়-বিক্রয় হলে এবং পরিমাণে সমান সমান হলে তা বৈধ। আর স্বর্ণের বিনিময়ে স্বর্ণ ক্রয়-বিক্রয় করতেও নিষেধ করেছেন, কিন্তু নগদ ক্রয়-বিক্রয় হলে এবং পরিমাণে সমান সমান হলে তা বৈধ। রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেছেন: তোমরা রূপার বিনিময়ে সোনা বিক্রি করবে, যেভাবে তোমরা ইচ্ছা কর; আর সোনার বিনিময়ে রূপা, যেরূপ তোমরা ইচ্ছা কর।
