৪৫/৮১. অধ্যায়ঃ
বিক্রয়কালে সাক্ষী না রাখার বিষয়ে অবকাশ
সুনানে নাসাঈ : ৪৬৪৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৪৭
أَخْبَرَنَا الْهَيْثَمُ بْنُ مَرْوَانَ بْنِ الْهَيْثَمِ بْنِ عِمْرَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى وَهُوَ ابْنُ حَمْزَةَ، عَنْ الزُّبَيْدِيِّ، أَنَّ الزُّهْرِيَّ أَخْبَرَهُ، عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ، أَنَّ عَمَّهُ حَدَّثَهُ، وَهُوَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا مِنْ أَعْرَابِيٍّ، وَاسْتَتْبَعَهُ لِيَقْبِضَ ثَمَنَ فَرَسِهِ، فَأَسْرَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبْطَأَ الْأَعْرَابِيُّ، وَطَفِقَ الرِّجَالُ يَتَعَرَّضُونَ لِلْأَعْرَابِيِّ، فَيَسُومُونَهُ بِالْفَرَسِ، وَهُمْ لَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ حَتَّى زَادَ بَعْضُهُمْ فِي السَّوْمِ عَلَى مَا ابْتَاعَهُ بِهِ مِنْهُ، فَنَادَى الْأَعْرَابِيُّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا الْفَرَسَ وَإِلَّا بِعْتُهُ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَهُ، فَقَالَ: «أَلَيْسَ قَدِ ابْتَعْتُهُ مِنْكَ؟»، قَالَ: لَا وَاللَّهِ، مَا بِعْتُكَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدِ ابْتَعْتُهُ مِنْكَ»، فَطَفِقَ النَّاسُ يَلُوذُونَ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِالْأَعْرَابِيِّ، وَهُمَا يَتَرَاجَعَانِ، وَطَفِقَ الْأَعْرَابِيُّ يَقُولُ: هَلُمَّ شَاهِدًا يَشْهَدُ أَنِّي، قَدْ بِعْتُكَهُ، قَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ: أَنَا أَشْهَدُ أَنَّكَ قَدْ بِعْتَهُ، قَالَ: فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ: «لِمَ تَشْهَدُ؟»، قَالَ: بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَةَ خُزَيْمَةَ شَهَادَةَ رَجُلَيْنِ
উমারা ইবন খু্যায়মা (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর চাচা যিনি নবী (ﷺ)-এর সাহাবী ছিলেন, তাঁর কাছে হাদীস বর্ণনা করেছেন, নবী (ﷺ) এক গ্রাম্যলোকের কাছ থেকে একটি ঘোড়া ক্রয় করলেন। তারপর গ্রাম্যলোকটি ঘোড়ার মূল্য গ্রহণ করার জন্য তাঁর পিছনে চলল। নবী (ﷺ) দ্রুত চলছিলেন আর সে চলছিল ধীরে ধীরে। এ সময় লোকজন তার সামনে পড়লে তারা ঘোড়ার দরদাম করতে লাগল। তারা বুঝতে পারেনি যে, নবী (ﷺ) তা ক্রয় করেছেন। তাই তারা তার স্থিরিকৃত মূল্যের চেয়ে আরও বেশি মূল্য বলতে লাগল।শেষে ঐ গ্রাম্যলোক নবী (ﷺ) কে ডেকে বলল, আপনি যদি এ ঘোড়া ক্রয় করেন তবে করুন, নইলে আমি অন্যের কাছে বিক্রি করে দিচ্ছি। নবী (ﷺ) এ কথা শুনে দাঁড়ালেন এবং বললেন: তুমি কি এটা আমার কাছে বিক্রি করনি? সে বলল: না, আল্লাহর শপথ! আমি এটা আপনার কাছে বিক্রি করিনি। নবী (ﷺ) বললেন: অবশ্যই আমি তা তোমার কাছ থেকে ক্রয় করেছি।অতঃপর কিছু লোক নবী (ﷺ)-এর পক্ষাবলম্বন করল আর কিছু লোক গ্রাম্যলোকের পক্ষাবলম্বন করল। গ্রাম্যলোক বলল: তাহলে আপনি সাক্ষী পেশ করুন, যে সাক্ষ্য দেবে যে, আমি এটা আপনার নিকট বিক্রয় করেছি। তখন খুযাইমা বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমি তা তাঁর কাছে বিক্রি করেছ। নবী (ﷺ) খুযাইমাকে জিজ্ঞেস করলেন: তুমি কেন সাক্ষ্য দিলে? তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আপনাকে সত্য নবী বলে বিশ্বাস করার দরুন। বর্ণনাকারী বলেন: এরপর রাসূলুল্লাহ (ﷺ) খুযাইমা (রাঃ)-এর সাক্ষ্যকে দুই ব্যক্তির সাক্ষ্যরূপে নির্ধারণ করেন।
