৪৫/৯৩. অধ্যায়ঃ
শূকর ক্রয়-বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৬৬৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬৬৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَامَ الْفَتْحِ، وَهُوَ بِمَكَّةَ: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ، وَالْمَيْتَةِ، وَالْخِنْزِيرِ، وَالْأَصْنَامِ»، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ شُحُومَ الْمَيْتَةِ، فَإِنَّهُ يُطْلَى بِهَا السُّفُنُ، وَيُدَّهَنُ بِهَا الْجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ؟ فَقَالَ: «لَا، هُوَ حَرَامٌ»، وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «قَاتَلَ اللَّهُ الْيَهُودَ، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمَّا حَرَّمَ عَلَيْهِمْ شُحُومَهَا جَمَّلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوا ثَمَنَهُ»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে মক্কা বিজয়ের দিন মক্কায় থাকাবস্থায় বলতে শোনেন: আল্লাহ এবং তাঁর রাসূল মদ, মৃত প্রাণী, শুকর এবং মূর্তি বিক্রয় করতে নিষেধ করেছেন। এক ব্যক্তি প্রশ্ন করল: হে আল্লাহর রাসূল! মৃত প্রাণীর চর্বি সম্পর্কে আপনি কী বলেন, যা দ্বারা নৌকা ইত্যাদি তৈলাক্ত করা হয় এবং চামড়ায় তেল লাগানো হয়, আর লোকেরা এর দ্বারা প্রদীপ জ্বালায়? রাসূলুল্লাহ (ﷺ) বললেন: না, তা হারাম।আর রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আল্লাহ তা’আলা ইয়াহুদিদের ধ্বংস করুন, যখন আল্লাহ তা’আলা তাদের জন্য চর্বি হারাম করেন, তখন তারা তা গলিয়ে বিক্রয় করে এবং তার মূল্য ভোগ করল।
