৫/২১. অধ্যায়ঃ
জামা’আতে সালাত আদায় করার ফাযীলাত
সুনানে নাসাঈ : ৪৮৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৮৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلَائِكَةٌ بِاللَّيْلِ وَمَلَائِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الْعَصْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي؟ فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে রাত ও দিনে ফেরেশতাগণ পালাক্রমে তোমাদের কাছে আসে এবং ফজর ও আসরের সময় তারা একত্রিত হয়। তারপর যে সকল মালায়িকাহ (ফেরেশতা) রাতে তোমাদের নিকটে ছিল তারা যখন উপরে উঠে যায় তখন আল্লাহ তাদেরকে প্রশ্ন করেন, অথচ তিনি সর্বজ্ঞ, আমার বান্দাদের তোমরা কোন অবস্থায় রেখে এসেছো? জবাবে ফেরেশতাগণ বলে থাকে, আমরা যখন চলে আসি তখন আপনার বান্দাগণ ফজরের সালাত আদায় করছিল। আমরা যখন তাদের নিকটে গমন করছিলাম তখন তারা (আসরের) সালাত আদায় করছিল।
