৪৭/৬. অধ্যায়ঃ

মাখযুম গোত্রের যে মহিলা চুরি করেছিল- এ সম্পর্কে যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত হাদীসে বর্ণনাকারীদের মধ্যে বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯০৩

أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ: أَنَّ امْرَأَةً سَرَقَتْ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ الْفَتْحِ - مُرْسَلٌ - فَفَزِعَ قَوْمُهَا إِلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ يَسْتَشْفِعُونَهُ، قَالَ عُرْوَةُ: فَلَمَّا كَلَّمَهُ أُسَامَةُ فِيهَا تَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَتُكَلِّمُنِي فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ؟» قَالَ أُسَامَةُ: اسْتَغْفِرْ لِي يَا رَسُولَ اللَّهِ. فَلَمَّا كَانَ الْعَشِيُّ، قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ. ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّمَا هَلَكَ النَّاسُ قَبْلَكُمْ، أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا» ثُمَّ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِ تِلْكَ الْمَرْأَةِ فَقُطِعَتْ، فَحَسُنَتْ تَوْبَتُهَا بَعْدَ ذَلِكَ، قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «وَكَانَتْ تَأْتِينِي بَعْدَ ذَلِكَ فَأَرْفَعُ حَاجَتَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

উরওয়া ইবন যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ

ইউনুস (রহঃ) যুহরী (রহঃ) হতে বর্ণনা করেন। উরওয়া ইবন যুবাইর (রাঃ) আমাকে জানিয়েছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে মক্কা বিজয়কালে এক মহিলা চুরি করল। হাদিসটি মুরসাল।তার গোত্রের লোকেরা ভীত-সন্ত্রস্ত হয়ে উসামা ইবন যায়দ (রাঃ)-এর নিকট সুপারিশ কামনা করল। উরওয়া (রাঃ) বলেন: উসামা (রাঃ) এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে কথা বললে, তাঁর মুখমণ্ডল বিবর্ণ আকার ধারণ করল। তিনি (ﷺ) বললেন : তুমি কি আল্লাহর নির্ধারিত বিধানের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে চাও? উসামা (রাঃ) বললেন : হে আল্লাহর রাসূল! আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন।সন্ধ্যা হলে রাসূলুল্লাহ (ﷺ) ভাষণ দিতে দাঁড়ালেন। তিনি আল্লাহর যথাযথ প্রশংসা জ্ঞাপনের পর বললেন: তোমাদের পূর্ববর্তী লোকেরা এভাবেই ধ্বংস হয়েছে যে, তাদের মধ্যে যখন কোন সম্ভ্রান্ত লোক চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত। আর যখন কোন গরিব লোক চুরি করত, তখন তারা তাকে শাস্তি দিত। আল্লাহর কসম! যদি ফাতিমা বিনতু মুহাম্মাদও চুরি করত, আমি তার হাত কাটার নির্দেশ দিতাম। অতঃপর তাঁর নির্দেশে ঐ মহিলার হাত কাটা হলো।পরে ঐ মহিলা সম্পূর্ণরূপে তাওবা করল। আয়িশা (রাঃ) বলেন: ঐ মহিলা পরে আমার কাছে আসতো, আর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তার প্রয়োজনীয়তা উপস্থাপন করতাম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন