৪৭/১০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৯৫৩ - চোরের হাত কাটা
এ হাদীসে ‘আম্মাহ্ (রহিমাহুল্লাহ) হতে আবু বাক্স ইবনু মুহাম্মাদ ও ‘আবদুল্লাহ ইবনু আবূ বাক্স (রহিমাহুমাল্লাহ)-এর বর্ণনায় বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৪৯৫৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৯৫৩
أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، عَنْ سُفْيَانَ وَهُوَ ابْنُ حَبِيبٍ، عَنْ الْعَرْزَمِيِّ وَهُوَ عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ قَالَ: «أَدْنَى مَا يُقْطَعُ فِيهِ ثَمَنُ الْمِجَنِّ» قَالَ: «وَثَمَنُ الْمِجَنِّ يَوْمَئِذٍ عَشْرَةُ دَرَاهِمَ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «وَأَيْمَنُ الَّذِي تَقَدَّمَ ذِكْرُنَا لِحَدِيثِهِ مَا أَحْسَبُ أَنَّ لَهُ صُحْبَةً، وَقَدْ رُوِيَ عَنْهُ حَدِيثٌ آخَرُ يَدُلُّ عَلَى مَا قُلْنَاهُ»...[حكم الألباني] ضعيف مقطوع مخالف للمرفوع
‘আত্বা (রহঃ) হতে বর্ণিতঃ
সর্বনিম্ন একটি ঢালের মূল্যমানের জন্য (চুরির দায়ে) হাত কাটা হতো। আর তৎকালীন এর মূল্য ছিল দশ দিরহাম। ইমাম আবূ 'আবদুর রহমান নাসায়ী (রহঃ) বলেন, ইতোপূর্বে আয়মান (রহঃ) হতে যে হাদীসটি বর্ণিত হয়েছে, তিনি নাবী (ﷺ) এর সহাবী ছিলেন বলে আমার জানা নেই। তবে তাঁর হতে বর্ণিত অন্য হাদীস দ্বারা আমার এ কথা প্রতীয়মান হয়।
