৪৭/১৩. অধ্যায়ঃ

যে চুরিতে হাত কাটা যাবে না

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯৭৪

أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، عَنْ حَجَّاجٍ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: قَالَ أَبُو الزُّبَيْرِ: قَالَ جَابِرٌ: «لَيْسَ عَلَى الْخَائِنِ قَطْعٌ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ عَنْ ابْنِ جُرَيْجٍ، عِيسَى بْنُ يُونُسَ، وَالْفَضْلُ بْنُ مُوسَى، وَابْنُ وَهْبٍ، وَمُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، وَمَخْلَدُ بْنُ يَزِيدَ، وَسَلَمَةُ بْنُ سَعِيدٍ بَصْرِيٌّ ثِقَةٌ، قَالَ ابْنُ أَبِي صَفْوَانَ: وَكَانَ خَيْرَ أَهْلِ زَمَانِهِ، «فَلَمْ يَقُلْ أَحَدٌ مِنْهُمْ حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ، وَلَا أَحْسَبُهُ سَمِعَهُ مِنْ أَبِي الزُّبَيْرِ، وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ»...[حكم الألباني] ضعيف والصحيح مرفوع

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

জাবির (রাঃ) বলেন, [রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন] খিয়ানতকারী ব্যক্তির হাত কাটা যাবে না। আবু আব্দুর রহমান [ইমাম নাসাঈ] (রহঃ) বলেন: এ হাদিস বর্ণনা করেছেন ইবনু জুরাইজ (রহঃ) থেকে যথাক্রমে- ঈসা ইবনু ইউনুস, আল ফজল ইবনু মূসা, ইবনু ওহব, মুহাম্মাদ ইবনু রবি'আহ, মাখলাদ ইবনু ইয়াজিদ, সালামা ইবনু সা'ঈদ বাসরি - সিক্কাহ রাবি। ইবনু আবু সফওয়ান (রহঃ) বলেন, তিনি তার যুগের ভালো লোক ছিলেন। কিন্তু তাদের কেউই বলেননি যে, “আমার কাছে আবুজ যুবাইর (রহঃ) বর্ণনা করেছেন।” আমি ধারণা করি যে, তিনি এ হাদিস আবুজ যুবাইর-এর কাছ থেকে শুনেছেন। আল্লাহই ভালো জানেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন