৪৭/১৫. অধ্যায়ঃ

চোরের দু' হাত-পা কেটে ফেলা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯৭৮

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عَقِيلٍ، قَالَ: حَدَّثَنَا جَدِّي، قَالَ: حَدَّثَنَا مُصْعَبُ بْنُ ثَابِتٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: جِيءَ بِسَارِقٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اقْتُلُوهُ» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا سَرَقَ، قَالَ: «اقْطَعُوهُ» فَقُطِعَ. ثُمَّ جِيءَ بِهِ الثَّانِيَةَ، فَقَالَ: «اقْتُلُوهُ»، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا سَرَقَ قَالَ: «اقْطَعُوهُ» فَقُطِعَ. فَأُتِيَ بِهِ الثَّالِثَةَ فَقَالَ: «اقْتُلُوهُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا سَرَقَ، فَقَالَ: «اقْطَعُوهُ». ثُمَّ أُتِيَ بِهِ الرَّابِعَةَ، فَقَالَ: «اقْتُلُوهُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا سَرَقَ، قَالَ: «اقْطَعُوهُ». فَأُتِيَ بِهِ الْخَامِسَةَ قَالَ: «اقْتُلُوهُ»، قَالَ جَابِرٌ: فَانْطَلَقْنَا بِهِ إِلَى مِرْبَد النَّعَمِ، وَحَمَلْنَاهُ فَاسْتَلْقَى عَلَى ظَهْرِهِ، ثُمَّ كَشَّرَ بِيَدَيْهِ وَرِجْلَيْهِ، فَانْصَدَعَتْ الْإِبِلُ، ثُمَّ حَمَلُوا عَلَيْهِ الثَّانِيَةَ، فَفَعَلَ مِثْلَ ذَلِكَ، ثُمَّ حَمَلُوا عَلَيْهِ الثَّالِثَةَ، فَرَمَيْنَاهُ بِالْحِجَارَةِ فَقَتَلْنَاهُ، ثُمَّ أَلْقَيْنَاهُ فِي بِئْرٍ، ثُمَّ رَمَيْنَا عَلَيْهِ بِالْحِجَارَةِ قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «وَهَذَا حَدِيثٌ مُنْكَرٌ وَمُصْعَبُ بْنُ ثَابِتٍ لَيْسَ بِالْقَوِيِّ فِي الْحَدِيثِ، وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ»

জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এক চোরকে নিয়ে আসা হলে তিনি বললেন : তাকে হত্যা কর। লোকেরা বলল : হে আল্লাহর রাসূল! সে তো চুরি করেছে। তিনি (ﷺ) বললেন : তবে তার হাত কেটে দাও। তখন তার হাত কেটে দেয়া হলো।পরে আবার তাকে চুরির কারণে ধরে আনা হলে তিনি বললেন : তাকে হত্যা কর। লোকেরা বলল : হে আল্লাহর রাসূল! সে তো চুরি করেছে। তিনি (ﷺ) বললেন : তবে তার পা কেটে দাও। তখন তার পা কেটে দেয়া হলো।তৃতীয়বারও তাকে আনা হলো। তিনি (ﷺ) বললেন : তাকে হত্যা কর। লোকেরা বলল : হে আল্লাহর রাসূল! সে তো চুরি করেছে। তিনি (ﷺ) বললেন : তবে তার বাম পা কেটে দাও।তাকে চতুর্থবারও আনা হল। তিনি (ﷺ) বললেন : তাকে হত্যা কর। লোকেরা বলল : হে আল্লাহর রাসূল! সে তো চুরি করেছে। তিনি (ﷺ) বললেন : তবে তার পা কেটে দাও।এরপর পঞ্চমবারেও আনা হলে তিনি (ﷺ) বললেন : এবার তাকে হত্যা কর। জাবির (রাঃ) বলেন : আমরা ঐ চোরকে মিরবাদ নামক স্থানের দিকে নিয়ে গেলাম। তাকে উঠাতে গেলে সে চিৎ হয়ে গেল। অতঃপর সে তার কাটা হাত-পা নিয়ে দাপাদাপি করতে লাগল। উট তার এ অবস্থা দেখে ছোটাছুটি শুরু করে দিল। তাকে দ্বিতীয়বার উঠানো হলো, কিন্তু সে পুনরায় অনুরূপ করল। আবার তৃতীয়বার তাকে উঠানো হলে আমরা তাকে পাথর নিক্ষেপে হত্যা করে একটি কূপে নিক্ষেপ করি। অতঃপর উপর থেকে তার ওপর পাথর নিক্ষেপ করতে থাকি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন