৪৮/২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৯৮৭ - ঈমান এবং এর বিধানাবলী
ঈমানের (প্রকৃত) স্বাদ
সুনানে আন-নাসায়ী : ৪৯৮৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৯৮৭
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ بِهِنَّ حَلَاوَةَ الْإِيمَانِ وَطَعْمَهُ: أَنْ يَكُونَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ فِي اللَّهِ، وَأَنْ يَبْغُضَ فِي اللَّهِ، وَأَنْ تُوقَدَ نَارٌ عَظِيمَةٌ فَيَقَعَ فِيهَا أَحَبَّ إِلَيْهِ مِنْ أَنْ يُشْرِكَ بِاللَّهِ شَيْئًا "
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান, সে ঈমানের স্বাদ ও মিষ্টতা পায়; যার কাছে অন্য সব কিছু হতে আল্লাহ এবং তাঁর রাসূল বেশি প্রিয়; যে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করে; আর আল্লাহর সাথে কাউকে শরীক করার চেয়ে ভয়াবহ আগুনে নিক্ষিপ্ত হওয়া যার কাছে বেশি প্রিয়।
