৪৮/৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৯৮৯ - ঈমান এবং এর বিধানাবলী
ইসলামের (প্রকৃত) মিষ্টতা
সুনানে আন-নাসায়ী : ৪৯৮৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৯৮৯
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ بِهِنَّ حَلَاوَةَ الْإِسْلَامِ: مَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَمَنْ أَحَبَّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ، وَمَنْ يَكْرَهُ أَنْ يَرْجِعَ إِلَى الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَى فِي النَّارِ "
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস (রাঃ) সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ বিদ্যমান, সে ইসলামের মিষ্টতা বুঝতে পারবে;১. অন্য সবকিছু হতে আল্লাহ এবং তাঁর রাসূল তার নিকট প্রিয় হবে;২. সে কাউকে ভালোবাসলে তাকে আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসবে;৩. আর সে কুফরীতে ফিরে যাওয়া তেমনই অপছন্দ করে যেমনি অপছন্দ করে আগুনে পতিত হওয়া।
