৪৮/৭. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহ বলেন: “বেদুঈনরা বলে, 'আমরা ঈমান এনেছি'। বল- 'তোমরা ঈমান আননি, বরং তোমরা বল, 'আমরা আনুগত্য স্বীকার করেছি'...।" (সূরাহ্ আল হুজুরাত ৪৯:৪)
সুনানে নাসাঈ : ৪৯৯৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯৯৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ بِشْرِ بْنِ سُحَيْمٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ أَنْ يُنَادِيَ أَيَّامَ التَّشْرِيقِ: «أَنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا مُؤْمِنٌ، وَهِيَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»
বিশ্র ইব্ন সুহায়ম (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে আইয়্যামে তাশরীকে এই কথা ঘোষণা করতে নির্দেশ দিলেন যে, জান্নাতে কেবলমাত্র মুমিনই প্রবেশ করবে। (আর আইয়্যামে তাশরীক হলো খাওয়া ও পান করার দিন)
