৪৮/১৮. অধ্যায়ঃ
ঈমানের প্রবৃদ্ধি
সুনানে নাসাঈ : ৫০১২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০১২
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عُمَيْسٍ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ: جَاءَ رَجُلٌ مِنَ الْيَهُودِ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، آيَةٌ فِي كِتَابِكُمْ تَقْرَءُونَهَا لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لَاتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا. قَالَ: «أَيُّ آيَةٍ؟» قَالَ: {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ، وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي، وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا} [المائدة: 3]. فَقَالَ عُمَرُ: «إِنِّي لَأَعْلَمُ الْمَكَانَ الَّذِي نَزَلَتْ فِيهِ، وَالْيَوْمَ الَّذِي نَزَلَتْ فِيهِ نَزَلَتْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي عَرَفَاتٍ فِي يَوْمِ جُمُعَةٍ»
তারিক ইব্ন শিহাব (রাঃ) হতে বর্ণিতঃ
এক ইহুদী উমর ইবনু খাত্তাব (রাঃ)-এর কাছে এসে বলল: হে আমীরুল মুমিনীন! আপনাদের কুরআনে এমন একটি আয়াত আছে, যা আপনারা তিলাওয়াত করে থাকেন, যদি ঐ আয়াতটি আমাদের ইহুদীদের ওপর নাযিল হতো, তবে আমরা ঐ দিনকে ঈদের দিন হিসেবে পালন করতাম। তিনি বললেন: তা কোন আয়াত? সে বলল: তা হলো (الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ..) "...আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দীন হিসেবে কবুল করে নিলাম..."- (সূরা আল মায়িদা ৫: ৩)।উমর (রাঃ) বললেন: ঐ আয়াত যে স্থান ও সময়ে নাযিল হয়েছে, তা আমার জানা আছে। ঐ আয়াতটি রাসূলুল্লাহ (ﷺ)-এর ওপর আরাফাতে জুমু'আর দিন নাযিল হয়।
