৪৮/১৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫০১৮ - ঈমান এবং এর বিধানাবলী
ঈমানের আলামাত
সুনানে আন-নাসায়ী : ৫০১৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫০১৮
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ: أَنْبَأَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ: أَنْبَأَنَا الْأَعْمَشُ، عَنْ عَدِيٍّ، عَنْ زِرٍّ، قَالَ: قَالَ عَلِيٌّ: إِنَّهُ لَعَهْدُ النَّبِيِّ الْأُمِّيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيَّ: «أَنَّهُ لَا يُحِبُّكَ إِلَّا مُؤْمِنٌ، وَلَا يَبْغُضُكَ إِلَّا مُنَافِقٌ»
যির্ (রহঃ) হতে বর্ণিতঃ
'আলী (রাঃ) বলেছেন: আমার নিকট উম্মী নবী (ﷺ) এর ওয়াদা হচ্ছে, কেবল মুমিন ব্যক্তিরাই তোমাকে ভালোবাসবে, আর মুনাফিকই তোমার প্রতি বিদ্বেষ পোষণ করবে।
