৪৮/২১. অধ্যায়ঃ
রমাযানে রাত্রি জাগরণ
সুনানে নাসাঈ : ৫০২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০২৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَامَ شَهْرَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
আবু হুরায়রা (রা) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমজান মাসে রাত্রি জাগরণ করবে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেয়া হবে।
