৬/১২. অধ্যায়ঃ
মাগরিবের প্রথম ওয়াক্ত
সুনানে নাসাঈ : ৫১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১৯
أَخْبَرَنِي عَمْرُو بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟ فَقَالَ: «أَقِمْ مَعَنَا هَذَيْنِ الْيَوْمَيْنِ»، فَأَمَرَ بِلَالًا فَأَقَامَ عِنْدَ الْفَجْرِ، فَصَلَّى الْفَجْرَ، ثُمَّ أَمَرَهُ حِينَ زَالَتِ الشَّمْسُ فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَمَرَهُ حِينَ رَأَى الشَّمْسَ بَيْضَاءَ فَأَقَامَ الْعَصْرَ، ثُمَّ أَمَرَهُ حِينَ وَقَعَ حَاجِبُ الشَّمْسِ فَأَقَامَ الْمَغْرِبَ، ثُمَّ أَمَرَهُ حِينَ غَابَ الشَّفَقُ فَأَقَامَ الْعِشَاءَ، ثُمَّ أَمَرَهُ مِنَ الْغَدِ فَنَوَّرَ بِالْفَجْرِ، ثُمَّ أَبْرَدَ بِالظُّهْرِ وَأَنْعَمَ أَنْ يُبْرِدَ، ثُمَّ صَلَّى الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ وَأَخَّرَ عَنْ ذَلِكَ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ قَبْلَ أَنْ يَغِيبَ الشَّفَقُ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ فَصَلَّاهَا، ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟ وَقْتُ صَلَاتِكُمْ مَا بَيْنَ مَا رَأَيْتُمْ»
বুরায়দা (রাঃ) হতে বর্ণিতঃ
(একবার) এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে এসে সালাতের সময় সম্বন্ধে জিজ্ঞেস করল। তিনি (ﷺ) বললেন, তুমি আমাদের সাথে দুই দিন অবস্থান কর। তারপর তিনি বিলাল (রাঃ)-কে আদেশ করলেন, তিনি ফজরের ইকামত বললেন, তিনি (ﷺ) ফজরের সালাত আদায় করলেন। আবার যখন সূর্য ঢলে পড়ল তাঁকে (ইকামতের জন্য) আদেশ করলেন, তারপর যুহরের সালাত আদায় করলেন। এরপর যখন সূর্য শুভ্র আলোকোজ্জ্বল দেখাচ্ছিল তখন পুনরায় তাঁকে ইকামতের আদেশ করলেন এবং আসরের সালাত আদায় করলেন। তারপর যখন সূর্য অস্তমিত হয়ে গেল, তখন তাঁকে ইকামতের আদেশ করলেন এবং মাগরিবের সালাত আদায় করলেন। তারপর যখন লালিমা অদৃশ্য হয়ে গেল, তখন তাঁকে ইকামতের আদেশ করলেন এবং ইশার সালাত আদায় করলেন (অর্থাৎ পাঁচ ওয়াক্তের সালাত প্রথম সময়ে আদায় করলেন)।পরের দিন আবার বিলাল (রাঃ)-কে আদেশ করলেন, তারপর ফজরের সালাত আলোকোজ্জ্বল প্রভাতে পড়লেন। আবার যুহরের সালাত বেশ বিলম্ব করে আদায় করলেন এবং ভালোভাবে বিলম্ব করলেন। তারপর আসরের সালাত সূর্য শুভ্র থাকাকালীন এবং আগের দিনের চেয়ে কিছুটা পরে আদায় করলেন। তারপর লালিমা অদৃশ্য হওয়ার পূর্বেই মাগরিবের সালাত আদায় করলেন। তারপর এক-তৃতীয়াংশ রাত চলে যাওয়ার পর তাঁকে ইশার ইকামত বলার আদেশ করলেন এবং ইশার সালাত আদায় করলেন। তারপর বললেন, সালাতের সময় সম্পর্কে জিজ্ঞাসাকারী কোথায়? তোমাদের সালাতের সময় হলো, তোমরা যা দেখলে তার মধ্যবর্তী সময়।
