১/৫৪. অধ্যায়ঃ
বিড়ালের উচ্ছিষ্ট
সুনানে নাসাঈ : ৬৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ أَبَا قَتَادَةَ دَخَلَ عَلَيْهَا - ثُمَّ ذَكَرَتْ كَلِمَةً مَعْنَاهَا - فَسَكَبْتُ لَهُ وَضُوءًا، فَجَاءَتْ هِرَّةٌ فَشَرِبَتْ مِنْهُ، فَأَصْغَى لَهَا الْإِنَاءَ حَتَّى شَرِبَتْ. قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ فَقَالَ: أَتَعْجَبِينَ يَا ابْنَةَ أَخِي؟ فَقُلْتُ: نَعَمْ. قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ وَالطَّوَّافَاتِ»
আবূ কাতাদা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু কাতাদাহ (রাঃ) একদিন তাঁর কাছে আসেন। তারপর কাবশাহ কিছু কথা বলেন, যার অর্থ হচ্ছে, আমি আবু কাতাদাহ (রাঃ)-এর জন্য ওজুর পানি রাখি। এ সময় একটি বিড়াল এসে পাত্র থেকে পানি পান করে। আবু কাতাদাহ (রাঃ) পাত্রটি কাত করে দিলে বিড়ালটি পানি পান করে। কাবশাহ বলেন, আবু কাতাদাহ (রাঃ) আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, “হে ভাতিজী! (আমি বিড়ালকে পাত্র থেকে পানি পান করিয়েছি তা দেখে) তুমি আশ্চর্যান্বিত হয়েছ কি?” আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে, বিড়াল নাপাক নয়। কারণ যে সব প্রাণী সবসময় তোমাদের আশেপাশে থাকে তাদের মধ্যে বিড়ালও একটি।
