৮/৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৬৯৪ - মসজিদে নববীর সালাত ও শেষ নবীর ঘোষণা
নাবী (ﷺ)-এর মাসজিদে ও এর ভিতরে সলাত আদায় করার ফাযীলাত
মসজিদে নববীর ফজিলত ও শেষ নবীর ঘোষণা
সুনানে আন-নাসায়ী : ৬৯৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৬৯৪
أَخْبَرَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَأَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ مَوْلَى الْجُهَنِيِّينَ وَكَانَا مِنْ أَصْحَابِ أَبِي هُرَيْرَةَ أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ يَقُولُ:«صَلَاةٌ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ مِنَ الْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ؛ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آخِرُ الْأَنْبِيَاءِ , وَمَسْجِدَهُ آخِرُ الْمَسَاجِدِ»قَالَ أَبُو سَلَمَةَ وَأَبُو عَبْدِ اللَّهِ: لَمْ نَشُكَّ أنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَقُولُ عَنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَمَنَعَنَا أنْ نَسْتَثْبِتَ أَبَا هُرَيْرَةَ فِي ذَلِكَ الْحَدِيثِ , حَتَّى إِذَا تُوُفِّيَ أَبُو هُرَيْرَةَ ذَكَرْنَا ذَلِكَ وَتَلَاوَمْنَا أَنْ لَا نَكُونَ كَلَّمْنَا أَبَا هُرَيْرَةَ فِي ذَلِكَ حَتَّى يُسْنِدَهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ كانَ سَمِعَهُ مِنْهُ , فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ جَالَسْنَا عَبْدَ اللَّهِ بْنَ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ , فَذَكَرْنَا ذَلِكَ الْحَدِيثَ , وَالَّذِي فرَّطْنَا فِيهِ مِنْ نَصِّ أَبِي هُرَيْرَةَ فَقَالَ لَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ: أَشْهَدُ أَنِّي سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِنِّي آخِرُ الْأَنْبِيَاءِ , وَإِنَّهُ آخِرُ الْمَسَاجِدِ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ সালামাহ্ ইবনু 'আবদুর রহমান এবং জুহানীদের মুক্তদাস আবূ 'আবদুল্লাহ আল আগার (রহঃ) হতে বর্ণিত। যাঁরা আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর ছাত্র ছিলেন, তাঁরা আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে বলতে শুনেছেন, মসজিদে নবীর এক সালাত মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদের এক হাজার সালাত হতে উত্তম। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) সর্বশেষ নবী, আর তাঁর মসজিদ সর্বশেষ মসজিদ।আবূ সালামাহ্ এবং আবূ 'আবদুল্লাহ বলেন, আমাদের সন্দেহ ছিল না যে, আবু হুরায়রাহ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস থেকে এটা বর্ণনা করতেন। আবূ হুরায়রাহ্ (রাঃ) এ হাদীস রাসূলুল্লাহ (ﷺ) থেকে যদি শুনেই থাকতেন তাঁর থেকে বর্ণনা করলেন না কেন? আমরা এ অবস্থায় ছিলাম এমন সময় 'আবদুল্লাহ ইবনু ইব্রাহীম ইবনু ক্বারিয আমাদের কাছে এসে বসলেন, তখন আমরা এ হাদীসের ব্যাপারে আলোচনা করলাম এবং আমরা যে আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর হাদীসের বর্ণনায় তাঁকে প্রশ্ন করিনি তাও বললাম।'আবদুল্লাহ ইবনু ইব্রাহীম আমাদেরকে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি সর্বশেষ নবী, আর এ মসজিদ সর্বশেষ মসজিদ।
[১] ‘সর্বশেষ মসজিদ’ এ কথার তাৎপর্য এই যে, মসজিদে নববী (ﷺ) দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তিন মসজিদের সর্বশেষ কিংবা এটি নবীগণের মসজিদসমূহের মধ্যে সর্বশেষ মসজিদ। –অনুবাদক
সুনানে আন-নাসায়ী হাদিস ৬৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে দুটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। প্রথমত, মসজিদে নববীতে এক সালাত মসজিদুল হারাম ছাড়া অন্য মসজিদের এক হাজার সালাতের চেয়ে উত্তম। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তিনি শেষ নবী এবং তাঁর মসজিদ শেষ মসজিদ। বর্ণনার মধ্যে আবু হুরায়রা (রাঃ)-এর ছাত্রদের আলোচনা আছে। তাঁরা প্রথমে নিশ্চিত হতে চেয়েছিলেন, কথাটি তিনি সরাসরি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) থেকে বর্ণনা করেছেন কি না। পরে আব্দুল্লাহ ইবন ইব্রাহিম ইবন কারিয সাক্ষ্য দেন যে, তিনি আবু হুরায়রা (রাঃ)-কে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা হিসেবে এটি বলতে শুনেছেন। হাদিসটি মসজিদে নববীর ফজিলতের পাশাপাশি হাদিসের সূত্র নিশ্চিত করার বিষয়ে বর্ণনাকারীদের সতর্কতার একটি চিত্রও দেখায়। একই সঙ্গে এটি বর্ণনা যাচাইয়ের আগ্রহ ও সতর্কতার কথাও সামনে আনে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মসজিদে নববীর এক সালাতের বিশেষ ফজিলত রয়েছে।
- মসজিদুল হারামকে এই তুলনা থেকে ব্যতিক্রম করা হয়েছে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজেকে শেষ নবী বলেছেন।
- বর্ণনাকারীরা হাদিসের সূত্র নিশ্চিত করতে যত্নবান ছিলেন।
