৮/৩১. অধ্যায়ঃ
মাসজিদের ক্বিবলার দিকে নাক ঝাড়া নিষেধ
সুনানে নাসাঈ : ৭২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭২৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى بُصَاقًا فِي جِدَارِ الْقِبْلَةِ فَحَكَّهُ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَبْصُقَنَّ قِبَلَ وَجْهِهِ؛ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قِبَلَ وَجْهِهِ إِذَا صَلَّى»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের কিবলার দেয়ালে থুথু দেখে তা উঠিয়ে ফেললেন, তারপর লোকেদের দিকে মুখ করে বললেন, যখন তোমাদের কেউ সালাত আদায় করে, তখন সে যেন তার সামনের দিকে থুথু না ফেলে। কারণ যখন সে সালাত আদায় করে তখন আল্লাহ তা’আলা তার সামনে থাকেন।
