৯/১২. অধ্যায়ঃ
ছবিওয়ালা কাপড়ের দিকে মুখ করে সলাত আদায় করা
সুনানে নাসাঈ : ৭৬১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৬১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّنْعَانِيُّ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ يُحَدِّثُ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ فِي بَيْتِي ثَوْبٌ فِيهِ تَصَاوِيرُ فَجَعَلْتُهُ إِلَى سَهْوَةٍ فِي الْبَيْتِ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي إِلَيْهِ، ثُمَّ قَالَ: «يَا عَائِشَةُ أَخِّرِيهِ عَنِّي». فَنَزَعْتُهُ فَجَعَلْتُهُ وَسَائِدَ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমার ঘরে একখানা কাপড় ছিল যাতে ছবি ছিল। আমি তা দ্বারা ঘরের তাকে পর্দা বানিয়েছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তার দিকে সালাত আদায় করতেন। তারপর তিনি বললেন, হে আয়িশা! ওটা আমার কাছ থেকে সরিয়ে নাও। আমি তা সরিয়ে নিলাম এবং তা দিয়ে বালিশ বানালাম।
