১/৬১. অধ্যায়ঃ
পাত্র থেকে উযূ করা
সুনানে নাসাঈ : ৭৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৭
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَجِدُوا مَاءً، فَأُتِيَ بِتَوْرٍ فَأَدْخَلَ يَدَهُ، فَلَقَدْ رَأَيْتُ الْمَاءَ يَتَفَجَّرُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ وَيَقُولُ: «حَيَّ عَلَى الطَّهُورِ وَالْبَرَكَةُ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ» قَالَ الْأَعْمَشُ: فَحَدَّثَنِي سَالِمُ بْنُ أَبِي الْجَعْدِ قَالَ: قُلْتُ لِجَابِرٍ: كَمْ كُنْتُمْ يَوْمَئِذٍ؟ قَالَ: أَلْفًا وَخَمْسَمِائَةٍ
আবদুল্লাহ (ইব্ন মাসঊদ) (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা (এক সফরে) নবী (ﷺ)-এর সঙ্গে ছিলাম। লোকেরা পানি পাচ্ছিলেন না। তাঁর কাছে একটি ছোট পাত্র আনা হলে তিনি তাতে হাত প্রবেশ করান। আমি দেখলাম, তাঁর হাতের আঙুলের ফাঁক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিনি বলছিলেন, তোমরা আল্লাহর পক্ষ থেকে পানি এবং বরকত নিতে এসো।আমাশ (রহঃ) বলেন, সালিম ইবনু আবু জা‘দ বলেছেন, আমি জাবির (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলাম আপনারা তখন কতজন লোক ছিলেন? তিনি বললেন, আমরা তখন দেড় হাজার লোক ছিলাম।
