১১/৩৭. অধ্যায়ঃ
কুরআন সম্বন্ধীয় বিবিধ রিওয়ায়াত
সুনানে নাসাঈ : ৯৪৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৯৪৩
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " بِئْسَمَا لِأَحَدِهِمْ أَنْ يَقُولَ: نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ، بَلْ هُوَ نُسِّيَ اسْتَذْكِرُوا الْقُرْآنَ، فَإِنَّهُ أَسْرَعُ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنَ النَّعَمِ مِنْ عُقُلِهِ "
আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) থেকে বর্ণিত। “কত মন্দ পরিণতি ঐ ব্যক্তির জন্য, যে বলে আমি অমুক অমুক আয়াত ভুলে গিয়েছি। বরং তাকে ভুলিয়ে দেয়া হয়েছে। কুরআন মনে রেখ। কারণ তা মানুষের হৃদয় থেকে উট তার রশি থেকে পালাবার চেয়েও দ্রুত দূর হয়ে পড়ে।”
