১১/৪৩. অধ্যায়ঃ
ফাজরের সলাতে সূরাহ্ ক্বাফ পাঠ করা
সুনানে নাসাঈ : ৯৫০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৯৫০
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، وَاللَّفْظُ لَهُ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ زِيَادِ بْنُ عِلَاقَةَ قَالَ: سَمِعْتُ عَمِّي يَقُولُ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ فَقَرَأَ فِي إِحْدَى الرَّكْعَتَيْنِ وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ» قَالَ شُعْبَةُ: فَلَقِيتُهُ فِي السُّوقِ فِي الزِّحَامِ فَقَالَ: ق
যিয়াদ ইব্ন ইলাকা (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আমার চাচাকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ফজরের সালাত আদায় করেছি। তিনি এর এক রাকাতে وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ (সূরা ক্বাফ ৫০ : ১০) পাঠ করলেন।(হাদীসের অন্যতম রাবী শু‘বাহ্ বলেন) তারপর বাজারে ভিড়ের মধ্যে তাঁর সাথে দেখা হলে তিনি বললেন, সূরা ক্বাফ পাঠ করেছিলেন।
