১১/৫০. অধ্যায়ঃ
সূরাহ্ আন্ নাজম-এ সাজদাহ্ না করা
সুনানে নাসাঈ : ৯৬০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৯৬০
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، عَنْ يَزِيدَ بْنُ خُصَيْفَةَ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّهُ سَأَلَ زَيْدَ بْنِ ثَابِتٍ عَنِ الْقِرَاءَةِ مَعَ الْإِمَامِ. فَقَالَ: «لَا قِرَاءَةَ مَعَ الْإِمَامِ فِي شَيْءٍ». وَزَعَمَ أَنَّهُ قَرَأَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّجْمِ إِذَا هَوَى فَلَمْ يَسْجُدْ
আতা ইব্ন ইয়াসার (রাঃ) হতে বর্ণিতঃ
ইসমাঈল ইবন জাফর (রহঃ) ইয়াজিদ ইবন খুসাইফা (রহঃ) হতে, তিনি ইয়াজিদ ইবন আবদুল্লাহ ইবন কুসাইত (রহঃ) হতে, তিনি আতা ইবন ইয়াসার (রহঃ) হতে বর্ণিত। তিনি যায়েদ ইবন সাবিত (রাঃ)-কে ইমামের সাথে কিরাআত পাঠ সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। তিনি বললেন, ইমামের সাথে কোনো কিছুতে কিরাআত নেই। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে তিনি সূরা আন্ নাজম পাঠ করেছেন কিন্তু তিনি সিজদা করেননি।
