৯/১৮২. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৫/১০১৫ - কুরআন শুনে রাসূলের কান্না
সুললিত কণ্ঠে কুরআন পড়া মুস্তাহাব। মধুরকণ্ঠ কারীকে তা পড়ার আবেদন করা ও তা মনোযোগ সহকারে শোনা প্রসঙ্গে
কুরআন শুনে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর অশ্রু ও হৃদয়ের নরমতা
রিয়াদুস সালেহীন : ৫/১০১৫
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/১০১৫
وَعَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ لِي النَّبِيُّ ﷺ: «اِقْرَأْ عَلَيَّ القُرْآنَ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ ﷺ، أَقْرَأُ عَلَيْكَ، وَعَلَيْكَ أُنْزِلَ ؟! قَالَ: «إنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي». فَقَرَأْتُ عَلَيْهِ سُورَةَ النِّسَاءِ، حَتَّى جِئْتُ إِلَى هَذِهِ الآيَةِ: فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيداً قَالَ: «حَسْبُكَ الآنَ» فَالْتَفَتُّ إِلَيْهِ، فَإذَا عَيْنَاهُ تَذْرِفَانِ. متفقٌ عَلَيْهِ
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, “(হে ইবনে মাসঊদ!) আমাকে কোরআন পড়ে শোনাও।” আমি বললাম, ’হে আল্লাহর রাসূল! আমি আপনাকে পড়ে শোনাব, অথচ আপনার উপরে তা অবতীর্ণ করা হয়েছে?’ তিনি বললেন, “অপরের মুখ থেকে (কোরআন পড়া) শুনতে আমি ভালোবাসি।” সুতরাং তাঁর সামনে আমি সূরা নিসা পড়তে লাগলাম, পড়তে পড়তে যখন এই (৪১নং) আয়াতে পৌঁছলাম---যার অর্থ, “তখন তাদের কি অবস্থা হবে, যখন প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকেও তাদের সাক্ষী-রূপে উপস্থিত করব?” তখন তিনি বললেন, “যথেষ্ট, এখন থাম।” অতঃপর আমি তাঁর দিকে ফিরে দেখি, তাঁর নয়ন যুগল অশ্রু ঝরাচ্ছে। (বুখারী, মুসলিম) [১]
সহীহুল বুখারী ৪৫৮২, ৫০৪৯, ৫০৫৯, ৫০৫৫, ৫০৫৬, মুসলিম ৮০০, তিরমিযী ৩০২৪, ৩০২৫, আবূ দাউদ ৩৬৬৮, ইবনু মাজাহ ৪১৯৪, আহমাদ ৩৫৪০, ৩৫৯৫, ৪১০৭
রিয়াদুস সালেহীন হাদিস ৫/১০১৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে কুরআন শ্রবণের গভীর প্রভাব দেখা যায়। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমাকে কুরআন পড়ে শুনাও। তিনি অবাক হয়ে বললেন, কুরআন তো আপনার উপরই অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বললেন, আমি অন্যের মুখ থেকে শুনতে ভালোবাসি। ইবনে মাসঊদ সূরা নিসা পড়তে পড়তে সেই আয়াতে পৌঁছলেন, যেখানে প্রত্যেক উম্মত থেকে সাক্ষী আনা এবং রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে সাক্ষী করা হবে—এর কথা আছে। তখন তিনি থামতে বললেন। ইবনে মাসঊদ দেখলেন, তাঁর চোখে অশ্রু। এই হাদিস কুরআন শুনে চিন্তা করা ও হৃদয় নরম করার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্যের মুখে কুরআন শুনাও একটি সুন্দর আমল।
- কুরআনের আয়াত হৃদয়ে প্রভাব ফেলতে পারে।
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কুরআন শুনে কেঁদেছেন—এতে চিন্তার গভীরতা বোঝা যায়।
- কুরআন শুধু পড়া নয়; শুনে ভাবাও দরকার।
